
বাংলা রিডার ডেস্ক
ইসরায়েলে নতুন সরকার গঠনের দৌড়ে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটের প্রতি সমর্থন জানিয়েছে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে জোটটি জানায়, নতুন সরকার গঠনের দায়িত্ব দিতে তারা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আইজেনকটের নাম সুপারিশ করবে।
দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকটের পক্ষে অবস্থান নিয়েছে আরব দলগুলোর এই জোট। এর আগে আরেকটি আরব দল রা’আমও আইজেনকটকে সমর্থনের ঘোষণা দেয়।
বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে হটাতে আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে আরব দলগুলোর এই জোট।
ইসরায়েলের ১২০ আসনের সংসদ নেসেটে জয়েন্ট লিস্টের আসন ১১টি। এর আগে আরেকটি আরব দল রা’আমও আইজেনকোটকে সমর্থনের ঘোষণা দেয়। দলটির আসন আটটি।
দুই দলের মোট ১৯ সদস্যের সমর্থন পাওয়ায় সরকার গঠনের দৌড়ে এগিয়ে গেলেন আইজেনকোট।
৬৭ আইনপ্রণেতার সমর্থন পেতে পারেন আইজেনকট
ইসরায়েলের পার্লামেন্টে সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন।
জয়েন্ট লিস্ট ও রা’আমের সমর্থন পেলে আইজেনকোটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন থাকতে পারে। এটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ছয়টি আসন বেশি।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা ৫৩। তবে এই জোটের সব সদস্য যে তাকে সমর্থন করবেন, তা নিশ্চিত নয়।
অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি আসনের মধ্যে চারটি আসন রয়েছে দেগেল হা তোরাহর হাতে। দলটি জানিয়েছে, তারা নেতানিয়াহু কিংবা আইজেনকোট—কাউকেই সরকার গঠনের জন্য সুপারিশ করবে না।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীর বাধ্যতামূলক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আইন পাস করতে নেতানিয়াহুর জোট ব্যর্থ হওয়ায় দলটির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে।
সরকার গঠনের দায়িত্ব দেবেন প্রেসিডেন্ট
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল গ্রহণ করেছেন। এরপর নতুন সরকার গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন তিনি।
বুধবার ধর্মীয় জায়নবাদ, জেহুত, শাস ও ইসরায়েল বেইতেনু দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হারজগ জানান, কোন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া উচিত, সে বিষয়ে দলগুলোর সুপারিশ গ্রহণ করেছেন তিনি।
বৃহস্পতিবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট।
সব দলের সঙ্গে আলোচনা শেষ হলে তিনি এমন একজন প্রার্থীকে সরকার গঠনের দায়িত্ব দেবেন, যার সরকার গঠনের সম্ভাবনা বেশি বলে তিনি মনে করবেন।
এ ক্ষেত্রে নেতানিয়াহু অথবা আইজেনকোট—এই দুজনের একজন দায়িত্ব পেতে পারেন।
২৮ দিনের মধ্যে সরকার গঠন করতে হবে
প্রেসিডেন্টের কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর মনোনীত প্রার্থীকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেওয়া হবে। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
এই সময়ের মধ্যে কোনো প্রার্থী সরকার গঠন করতে ব্যর্থ হলে আবারও নির্বাচন আয়োজন করতে হবে। সে ক্ষেত্রে আগামী বছরের শুরুর দিকে ইসরায়েলে নতুন নির্বাচন হতে পারে।
তবে এখনো সরকার গঠনের দায়িত্ব কার হাতে যাবে, সে বিষয়ে প্রেসিডেন্টের চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
সূত্র: আল-জাজিরা



