ইউরোপজুড়ে ১৯ বিমানে বোমা হামলার হুমকি, আতঙ্কে জরুরি সতর্কতা

বাংলা রিডার ডেস্ক
ইউরোপের বিভিন্ন বিমান সংস্থা একযোগে বোমা হামলার হুমকি পেয়েছে। এ ঘটনায় অন্তত দুটি বিমান বিকল্প গন্তব্যে অবতরণ করানো হয়েছে। তবে যুক্তরাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হুমকি ছিল ভুয়া। তা সত্ত্বেও সম্ভাব্য ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সব মিলিয়ে ১৯টি বিমান হামলার হুমকি পেয়েছিল। এর মধ্যে দুটি বিমানকে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়। বাকি বিমানগুলো নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছায়।

এ ছাড়া হুমকির কারণে অন্তত দুটি বিমান উড্ডয়ন করেনি। পরে সেগুলোতে পুলিশ তল্লাশি চালায়। তবে এখন পর্যন্ত হুমকি পাওয়া কোনো বিমানেই বোমার অস্তিত্ব পাওয়া যায়নি।
তবে যেহেতু একযোগে হামলার হুমকি দেওয়া হয়েছে তাই এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছিল।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সবমিলিয়ে ১৯টি বিমান হামলার হুমকি পেয়েছিল। যারমধ্যে দুটি বিমান অন্যত্র অবতরণ করানো হয়। আর বাকি বিমানগুলো নিজ গন্তব্যে পৌঁছায়।

তবে অন্তত দুটি বিমান হুমকির জেরে উড্ডয়ন করেনি। পরে সেগুলোতে পুলিশ তল্লাশি চালায়। তবে হুমকি পাওয়া একটি বিমানেও এখন পর্যন্ত কোনো বোমার অস্তিত্ব পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইদি আলেক্সান্ডার বলেছেন, ইউরোপজুড়ে বিমানগুলো ‘ভুয়া হামলার হুমকির’ শিকার হয়েছে। তিনি বলেন, “আমরা জানতে পেরেছি ইউরোপের স্বল্পসংখ্যক বিমান এ হুমকির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এ ধরনের ভুয়া হুমকি মোকাবেলা করার জন্য যে নীতি বা পদ্ধতি আছে সেটি মানা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপে বিমান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে এমন হুমকি।

এদিকে কোনো বিমান সংস্থা যদি হামলার হুমকি পায় তাহলে তারা সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়।

সূত্র: বিবিসি

বিজ্ঞাপন

Recommended For You