
বাংলা রিডার ডেস্ক
নকলবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং নির্মূলে দেশব্যাপী কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তাঁর কচুয়ায় প্রথম সফর।
তিনি বলেন, “নকলমুক্ত দেশ গড়ার যাত্রা কচুয়া থেকেই শুরু হয়েছিল। একইভাবে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংমুক্ত বাংলাদেশ গড়ার কার্যক্রমও এখান থেকেই শুরু করে তা সারা দেশে বিস্তৃত করতে চাই।”
এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন।



