চাঁদপুরে মালয়েশিয়ার সমবায় প্রতিনিধি দল, চান্দ্রা সমিতির কার্যক্রমে মুগ্ধতা প্রকাশ

বাংলা রিডার ডেস্ক

মালয়েশিয়ার শীর্ষ সমবায় সংগঠন Koperasi Pembiayaan Syariah ANGKASA Berhad (KOPSYA)–এর ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চাঁদপুর সফর করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) তারা চাঁদপুরের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠন চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি এবং শিক্ষিত বেকার কেন্দ্রীয় সমবায় সমিতি পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি চান্দ্রা সমিতির সার্বিক কার্যক্রম ঘুরে দেখে উদ্ভাবনী ব্যবস্থাপনা ও আধুনিক সফটওয়্যার সিস্টেমের প্রশংসা করেন। বিশেষ করে সমিতির নিজস্ব সফটওয়্যার ব্যবস্থাকে তারা “ব্যতিক্রমী ও অনুকরণযোগ্য উদ্ভাবন” বলে আখ্যায়িত করেন। মালয়েশিয়ায় এই সফটওয়্যার ব্যবহারের আগ্রহ প্রকাশ করে তারা জানান, চান্দ্রা সমিতির অভিজ্ঞতা তাদের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে।

চান্দ্রা সমিতির পক্ষ থেকে সফটওয়্যার সরবরাহের সম্মতি জানানো হয়। একই সঙ্গে মালয়েশিয়ান সমবায় সংগঠনগুলোর কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণও জানান প্রতিনিধি দল।

সফরকালে উভয় দেশের সমবায় নেতারা একটি মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে দুই দেশের সমবায় খাতের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কুমিল্লা সমবায় একাডেমির অধ্যক্ষ কাজী মেজবাহ উদ্দিন আহমেদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী ও চান্দ্রা সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ইন্স্যুরেন্স কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান মাসুদা বেগম, জাতীয় সমবায় ইউনিয়নের পরিচালকবৃন্দ এবং চান্দ্রা সমিতির নেতৃবৃন্দ।

মালয়েশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় সমবায় ইউনিয়নের ডেপুটি চেয়ারম্যান দাতো মো. জামিল বিন ওসমান। তার সঙ্গে ছিলেন সেক্রেটারি হাজী আলিমেন বিন আহমেদ এবং ট্রেজারার হাজী মোহাম্মদ নূর বিন মোহাম্মদ।

বিজ্ঞাপন

Recommended For You