
বাংলা রিডার ডেস্ক
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) বা এলপিজির দাম কমিয়েছে সরকার। নতুন নির্ধারিত দামে ১২ কেজি সিলিন্ডার কিনতে গ্রাহকদের গুনতে হবে ১ হাজার ৮৮৫ টাকা, যা আগের মাসে ছিল ১ হাজার ৯৪০ টাকা।
মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমানো হয়েছে। সংশোধিত এই দাম অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।
এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়।


