নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে?

বাংলা রিডার ডেস্ক
দাপুটে পারফরম্যান্সে স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। এর ফলে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দল। তবে ‘এফ’ গ্রুপের লড়াই এখনও শেষ না হওয়ায় সেলেসাওদের পরবর্তী প্রতিপক্ষের পরিচয় চূড়ান্ত হয়নি।
কিন্তু ‘এফ’ গ্রুপের রানার্সআপ এখনও ঠিক হয়নি। গ্রুপে চারটি দল আছে-নেদারল্যান্ডস, জাপান, সুইডেন আর তিউনিসিয়া।

চার দলই দুইটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে এক ম্যাচেও জয় না পাওয়া তিউনিসিয়ার বিদায় নিশ্চিত।

নেদারল্যান্ডস আর জাপানের পয়েন্ট সমান ৪। সুইডেনের পয়েন্ট ৩। তবে এখনও এই গ্রুপে রানার্সআপ কে হবে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বর্তমান অবস্থায় নেদারল্যান্ডস ও জাপান এগিয়ে আছে। তাই ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা নেদারল্যান্ডস বা জাপানের মধ্যে একজন।

বিজ্ঞাপন

Recommended For You