
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান।
সোমবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
একই প্রজ্ঞাপনে চাঁদপুরের বর্তমান পুলিশ সুপার মো. রবিউল হাসানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।



