জাটকা সংরক্ষণ সপ্তাহে আজ চাঁদপুরে আসছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

বাংলা রিডার ডেস্ক
জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) চাঁদপুর সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী সকাল ৭টা ৪৫ মিনিটে মহাখালীর ডিওএসএইচ এলাকার নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সকাল ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে পৌঁছাবেন। এরপর সকাল ১১টা ১৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন এলাকায় মোলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। দুপুর ১টা ৩০ মিনিটে সার্কিট হাউজে মধ্যাহ্ন বিরতি শেষে বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মহাখালীর বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

একই দিনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও চাঁদপুর সফর করবেন। তিনি সকাল ৭টা ৩০ মিনিটে গুলশানের নিজ বাসভবন থেকে রওনা হয়ে সকাল ১০টা ৩০ মিনিটে চাঁদপুর সার্কিট হাউজে পৌঁছাবেন। পরে সকাল ১১টায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বিকাল ৩টায় জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে।

উভয় সফরই সরকারি এবং সফরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা সঙ্গী থাকবেন।

বিজ্ঞাপন

Recommended For You