কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, আহত ২

বাংলা রিডার ডেস্ক
কুয়েতে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের তৃতীয় দিনে সোমবার (স্থানীয় সময় সকাল) এ দুর্ঘটনা ঘটে। তবে যুদ্ধবিমানের পাইলট অক্ষত আছেন। ভূপৃষ্ঠে পতনের আগে তিনি সফলভাবে ইজেক্ট করে নিজেকে রক্ষা করেন।

বিধ্বস্ত যুদ্ধবিমানটি কুয়েতের মিনা আল আহমাদি তেল শোধনাগারের ভেতরে গিয়ে পড়ে। এতে শোধনাগারের দুই শ্রমিক আহত হন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বিভিন্ন সূত্রের বরাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুয়েতে মোতায়েন মার্কিন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ভুলবশত ‘ফ্রেন্ডলি ফায়ার’ এ ঘটনার জন্য দায়ী হতে পারে।

প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম যুক্তরাষ্ট্রে নির্মিত একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, শত্রু বিমান ও ড্রোন ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। সাধারণত এটি অত্যন্ত নির্ভুল হলেও বিরল ক্ষেত্রে ভুল শনাক্তকরণ, রাডার বিভ্রান্তি, বন্ধু-শত্রু সনাক্তকরণে ত্রুটি বা যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সূত্র: এএফপি

বিজ্ঞাপন

Recommended For You