মস্কোর কাছে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭

বাংলা রিডার ডেস্ক
মস্কোর অদূরে রাশিয়ার একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর নিকটবর্তী ইভানোভো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তাস নিউজ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনায় পতিত বিমানটি এএন-২২ সিরিজের একটি সামরিক পরিবহন বিমান, যা সাধারণত কার্গো পরিবহনে ব্যবহার করা হয়। ইঞ্জিনের ত্রুটি মেরামতের পর বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন চলছিল। ওই টেস্ট ফ্লাইটে পাইলটসহ সাতজন ছিলেন।

সামরিক বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ইভানোভো জেলার একটি নির্জন এলাকায় আছড়ে পড়ে। মস্কো থেকে ইভানোভোর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ায় ক্রুদের বাইরে অন্য কারও হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

Recommended For You