
বাংলা রিডার ডেস্ক
আগামী ১ নভেম্বর থেকে চার মাসের জন্য সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই সময়ে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে ভ্রমণের অনুমতি পাবেন।
তিনি আরও জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যটকদের রাতে দ্বীপে অবস্থানের সুযোগ থাকবে। তবে ফেব্রুয়ারির পর আবারও সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ বন্ধ রাখা হবে।
এই সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “পরিবেশের ঝুঁকি নিয়ে শুধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার সুযোগ নেই।”
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, সেন্টমার্টিনসহ দেশের সামগ্রিক পর্যটন খাতের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।



