
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর লঞ্চঘাট থেকে ১ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ নূরুল আমিন (২৬) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ ২ নম্বর পল্টুন এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (পরদিন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম. এস. ইকবাল।
আটক নূরুল আমিন কক্সবাজারের উখিয়া থানার বাসিন্দা এবং মো. আবুল হাশেমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি ইকবালের নির্দেশে অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। তার প্যান্টের বাম পকেট থেকে কালো কস্টিবে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন এসআই আবুল হাশেম, সঙ্গে ছিলেন কনস্টেবল বিপ্লব ও কনস্টেবল খালেদ।
ওসি ইকবাল আরও জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



