ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

বাংলা রিডার ডেস্ক
ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহের একটি সড়কে রাজীব পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্বগন্দ্রপা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন।

তিনি জানান, নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে নিহতদের মধ‍্যে সিএনজি চালকও রয়েছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি বিস্তারিত পরে জানানো হবে।

বিজ্ঞাপন

Recommended For You