পশ্চিমবঙ্গ নির্বাচন: চতুর্থ রাউন্ডে ব্যবধান বাড়াল বিজেপি, চাপে তৃণমূল

বাংলা রিডার ডেস্ক
পশ্চিমবঙ্গের নির্বাচনে চতুর্থ দফা ভোট গণনা শেষে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ প্রাপ্ত তথ্যে দলটি ১৭০টি আসনে লিড ধরে রেখেছে।

অন্যদিকে, মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্রমেই পিছিয়ে পড়ছে, ফলে নির্বাচনী ফলাফল নিয়ে দলটির ওপর চাপ বাড়ছে।

তৃতীয় রাউন্ড শেষে তৃণলমূল ১১৭ আসনে এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড শেষে সেই সংখ্যা নেমে এসেছে ১০৩-এ। এছাড়া বাম দল সিপিএম দুটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে।

পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। একটি আসনের নির্বাচন স্থগিত হওয়ায় এদিন ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে।

এর আগে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দু’টি আসন পেয়েছিল অন্যরা।

বিজ্ঞাপন

Recommended For You