
বাংলা রিডার ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আবারও বিমান হামলা চালানোর সম্ভাবনা নিয়ে ভাবছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় স্থায়ী কোনো সমাধান না আসায় এ ধরনের পদক্ষেপের চিন্তা সামনে এসেছে।
প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়, সম্ভাব্য সামরিক হামলার পাশাপাশি ট্রাম্প প্রশাসন আরও কিছু কৌশলগত পদক্ষেপ বিবেচনা করছে। এর মধ্যে হরমুজ প্রণালী অবরোধের বিষয়টিও রয়েছে, যার ইঙ্গিত তিনি ইতোমধ্যে দিয়েছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হোয়াইট হাউস জানায়, সব ধরনের বিকল্পই এখনো খোলা রয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, “প্রেসিডেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন, যা ইরানের ‘চাঁদাবাজি’ বন্ধ করবে।
পাশাপাশি তিনি বিচক্ষণতার সঙ্গে সব ধরনের অতিরিক্ত বিকল্প খোলা রেখেছেন।”
তিনি আরও বলেন, “কে কী বলছে বা ওয়াল স্ট্রিট জার্নালকে কে কী তথ্য দিচ্ছে, এগুলো কেবল অনুমান।
প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তীতে কী করবেন, তা কেউ নিশ্চিতভাবে জানে না।”
সূত্র: বিবিসি



