মার্কিন সাবমেরিনের হামলায় ইরানি জাহাজ ডুবি, নিহত ৮৭

বাংলা রিডার ডেস্ক
মার্কিন সামরিক বাহিনীর একটি সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভারত মহাসাগরে সংঘটিত এ হামলার পর আরও বহু আরোহী নিখোঁজ রয়েছেন।

পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন—মার্কিন সাবমেরিনের হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, ডুবে যাওয়া জাহাজের প্রায় ১০০ জন এখনও নিখোঁজ। এর আগে শ্রীলঙ্কা নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, নথি অনুযায়ী জাহাজটিতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন।

শ্রীলঙ্কা নৌবাহিনী জানায়, ইরানের নৌবাহিনীর আইরিস ডেনা জাহাজ থেকে জরুরি সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান চালিয়ে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উপ-পররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এখনও প্রায় ৬৮ জন আরোহীর খোঁজ মেলেনি।

সূত্র: এএফপি।

বিজ্ঞাপন

Recommended For You