জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বাংলা রিডার ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান-এ তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি ও মন্ত্রিপরিষদ সদস্যরা।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে একই দিন সকালে জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টার দিকে তিনি প্রথমে ব্যক্তিগতভাবে এবং পরে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে। বিকেলে সেখানে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। পরে প্রশাসনের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

নতুন সরকারের শপথ গ্রহণের পর এটিই হবে মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বিজ্ঞাপন

Recommended For You