২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

বাংলা রিডার ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টা ২৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তারা শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া প্রতিমন্ত্রীরা হলেন— এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহাম্মেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

এর আগে একই অনুষ্ঠানে ২৫ জন পূর্ণ মন্ত্রী শপথ নেন। তাদের মধ্যে মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

Recommended For You