
বাংলা রিডার ডেস্ক
নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেয় বলে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে।
ভারতের প্রধান হাইকমিশন ঢাকায় অবস্থিত। এছাড়া খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব সব মিশন থেকেই কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে অবস্থিত হাইকমিশন ও সহকারী হাইকমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তর খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রম চলমান থাকবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ভারতের এই সিদ্ধান্ত এসেছে।
সূত্র: পিটিআই/ইন্ডিয়া টিভি


