মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি

বাংলা রিডার ডেস্ক 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, ২৯ ডিসেম্বর (বিকেল ৫টা পর্যন্ত)। মনোনয়ন ফরম গ্রহণ ও বাছাইয়ের দায়িত্ব রিটার্নিং অফিসারের। সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া ফরমগুলো সেদিনই রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা, বাছাই, জামানত, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের যোগ্যতা ইত্যাদি বিষয়ে ইসি একটি বিস্তারিত পরিপত্র জারি করেছে।

মনোনয়ন ফরম জমা দিতে যা যা লাগবে (চেকলিস্ট)

১) ব্যক্তিগত তথ্য

নাম, ঠিকানা, জন্মতারিখ, বৈবাহিক অবস্থা

ভোটার নম্বর, ভোটার তালিকায় ক্রমিক নম্বর

ভোটার এলাকার নাম, উপজেলা ও জেলা

২) প্রস্তাবক ও সমর্থক

প্রস্তাবকের নাম ও ভোটার নম্বর

সমর্থকের নাম ও ভোটার নম্বর

উভয়ের স্বাক্ষর

৩) হলফনামা (অত্যন্ত গুরুত্বপূর্ণ)

নিজের ও নির্ভরশীলদের আয়-ব্যয়ের উৎস

স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ

ঋণ ও দায়ের বিস্তারিত

শিক্ষাগত যোগ্যতা ও প্রমাণপত্র

বর্তমান বা অতীত ফৌজদারি মামলার তথ্য

আগে সংসদ সদস্য হলে দেওয়া প্রতিশ্রুতি ও অর্জনের বিবরণ

৪) নির্বাচনি ব্যয়ের তথ্য

ব্যয়ের অর্থের উৎস

তফসিলি ব্যাংকে প্রার্থীর নামে খোলা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট নম্বর

আয়কর রিটার্নের সর্বশেষ কপি ও কর পরিশোধের প্রমাণ

৫) রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী সংক্রান্ত কাগজ

দলীয় প্রার্থীর ক্ষেত্রে: দলের মনোনয়নপত্রের কপি

স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে:

সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক/চুক্তিভিত্তিক সম্পর্ক সংক্রান্ত ঘোষণা

সংশ্লিষ্ট এলাকার ১% ভোটারের সমর্থনের স্বাক্ষর তালিকা (যদি আগে এমপি না হন)

৬) জামানত

৫০,০০০ টাকা (নগদ/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/ট্রেজারি চালান)

একাধিক মনোনয়নপত্রে একটিই জামানত যথেষ্ট

নির্ধারিত সরকারি কোডে জমা দিতে হবে

৭) আগের সংসদ সদস্যত্ব (যদি থাকে)

কোন সংসদে, কোন এলাকা থেকে নির্বাচিত হয়েছেন—তার বিস্তারিত তথ্য

রাজনৈতিক দলের প্রার্থী বিষয়ে বিশেষ তথ্য

দলের সভাপতি/সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর স্বাক্ষরিত প্রত্যয়নপত্র লাগবে

একই আসনে একাধিক প্রার্থী থাকলে ২০ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে চূড়ান্ত নাম জানাতে হবে

চূড়ান্ত প্রার্থী দলীয় প্রতীক পাবেন

বিজ্ঞাপন

Recommended For You