বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলা রিডার ডেস্ক
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ভাষণ রেকর্ড শেষে সব নির্বাচন কমিশনার সিইসির কক্ষে বৈঠকে বসেন। পরে সেই বৈঠক শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের তফসিল ঘোষণার সময়সূচি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

Recommended For You