সাপ্তাহিক চাঁদপুর কাগজের প্রকাশনার ২০ বছর পূর্তি

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুর জেলা শহর থেকে প্রকাশিত জনপ্রিয় গণমাধ্যম সাপ্তাহিক চাঁদপুর কাগজ তার সফল যাত্রার ২১তম বছরে পদার্পণ করেছে। ২০০৫ সালের ২৭ নভেম্বর পথচলা শুরু করা এই সাপ্তাহিক পত্রিকাটি দুই দশকেরও বেশি সময় ধরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে।

শুরু থেকেই পাঠকবান্ধব সংবাদ, নির্ভরযোগ্য তথ্য এবং বস্তুনিষ্ঠতার প্রতি অঙ্গীকার রেখে পত্রিকাটি কাজ করছে বলে জানানো হয়েছে। ভবিষ্যতেও আরও উন্নত, নিরপেক্ষ ও আধুনিক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুনাওয়ার কানন।

২০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

Recommended For You