ভূমিকম্প প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা ইউনূসের জরুরি বৈঠক

বাংলা রিডার ডেস্ক

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলা ও প্রস্তুতি জোরদার করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।

বৈঠকে ভূমিকম্পজনিত সম্ভাব্য ঝুঁকি, দুর্যোগ প্রস্তুতি, বিভিন্ন সংস্থার সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হয়। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বিস্তারিত জানান।

গত শুক্রবার (২১ নভেম্বর) ও শনিবার (২২ নভেম্বর) প্রায় ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চার দফা ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে শুক্রবার সকালে নরসিংদীর মাধবদী এলাকায় রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বড় কম্পনটি রেকর্ড করা হয়।

এই ভূমিকম্পে নরসিংদীতে বাবা–ছেলেসহ পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে এক শিশুসহ মোট তিন জেলায় ১০ জনের প্রাণহানি ঘটে। আহত হন কয়েকশ মানুষ।

বিজ্ঞাপন

Recommended For You