সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

বাংলা রিডার ডেস্ক

নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহায়তা দিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ—এ কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ইতোমধ্যে দায়িত্ব পালন করছে এবং সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও নির্বাচন কমিশনকে যথাযথভাবে সহযোগিতা করবে।

সেনাপ্রধান বলেন, “আমরা চাই দেশ একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন দেখুক। সে জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।” তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের চেতনায় অনুপ্রাণিত হয়ে সেনাবাহিনী দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে উল্লেখযোগ্য অবদানের জন্য মোট ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরে বিশেষ অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হয়।

বিজ্ঞাপন

Recommended For You