গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

বাংলা রিডার ডেস্ক 

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, সংসদের উচ্চকক্ষ গঠন করা হবে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতির ভিত্তিতে।

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ তথ্য জানান।

এর আগে, বহুল আলোচিত জুলাই সনদে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। বৃহস্পতিবারই তিনি এই সনদে সই করেন। তবে এর আগে ছাত্র-জনতার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল, “রক্তের বিনিময়ে লেখা জুলাই সনদে যদি ফ্যাসিবাদী হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি সই করেন, তবে তা মেনে নেওয়া হবে না।”

বিজ্ঞাপন

Recommended For You