মেসির নেতৃত্বেই খেলবে আর্জেন্টিনা, দলে তিন নতুন মুখ


বাংলা রিডার ডেস্ক
লিওনেল মেসির নেতৃত্বেই মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে লুয়ান্ডায় অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

দলে জায়গা পেয়েছেন তিন অনভিষিক্ত ফুটবলার—জিয়ানলুকা প্রেস্তিয়ানি, হোয়াকিন পানিচেলি ও ম্যাক্সিমো পেরোনে। এটি হবে আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোর একমাত্র ম্যাচ, যেখানে স্কালোনি তরুণ খেলোয়াড়দের যাচাইয়ের সুযোগ পাবেন।

ইন্টার মিয়ামির হয়ে প্লে-অফ ম্যাচ খেলার সম্ভাবনা থাকা সত্ত্বেও মেসি থাকছেন আর্জেন্টিনার অধিনায়ক হিসেবেই। তবে দলের নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ পেশির চোটের কারণে অনুপস্থিত।

গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়থ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বারকো।
মাঝমাঠ: অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো দি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ।
আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ানো সিমিওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, হোয়াকিন পানিচেলি।

এই ম্যাচ দিয়েই কোপা আমেরিকা ও বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা আগামী বছরের ব্যস্ত আন্তর্জাতিক সূচির প্রস্তুতি শুরু করবে।

বিজ্ঞাপন

Recommended For You