ঢাকায় আসা হচ্ছে না জাকির নায়েকের

বাংলা রিডার ডেস্ক
ভারতীয় ইসলামি বক্তা জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়টি কিছুদিন আগে ব্যাপক আলোচনায় এসেছিল। তবে, শেষ পর্যন্ত তাকে ঢাকায় আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জাকির নায়েকের ঢাকায় আসার কথা ছিল আগামী ২৮ ও ২৯ নভেম্বর। শুধু ঢাকায় নয়, তার দেশের বিভিন্ন জায়গাতেও যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু, সূত্রে জানা গেছে, ঢাকায় তার আগমন জনসমাগমের জন্য বিপজ্জনক হতে পারে এবং এর নিয়ন্ত্রণে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজন হবে। এই মুহূর্তে, বিশেষ করে নির্বাচনের প্রস্তুতির কারণে এতজন সদস্য মোতায়েন করার সুযোগ নেই।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

Recommended For You