ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক সিদ্ধান্ত

বাংলা রিডার ডেস্ক
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ইস্যু নিয়ে সোমবার (৩ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ এবং তার বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন ও রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রচেষ্টার প্রশংসা জানানো হয়, তবে সভায় উল্লেখ করা হয়—জুলাই সনদের কয়েকটি সংস্কার বিষয় নিয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।

এছাড়া, গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে বলে জানানো হয়। এ প্রসঙ্গে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে আহ্বান জানানো হয়েছে।

সভায় বলা হয়, রাজনৈতিক সংলাপ ও সমঝোতার মাধ্যমে এসব বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো প্রয়োজন, যাতে অনিশ্চয়তা বা উত্তেজনার কোনো সুযোগ না থাকে।

উপদেষ্টা পরিষদের এই বৈঠকে আরও একবার নিশ্চিত করা হয় যে, জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

Recommended For You