শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

বাংলা রিডার ডেস্ক

জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজার নামাজ আদায় করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শুরু হয়। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার জানায়, শনিবার দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরে সময় পরিবর্তন করে জানাজা দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

প্রেস উইংয়ের পক্ষ থেকে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। পাশাপাশি সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

Recommended For You