
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অংশ হিসেবে চাঁদপুরে নির্বাচিত প্রার্থীদের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৫ তারিখে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে এই যাচাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ফোর্স সদস্যরা স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে পুরো কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় পুলিশ সুপার জানান, নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার অর্থ লেনদেন বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন বাতিল করা হবে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, আবেদনপত্রে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলেও প্রার্থী নিয়োগের অযোগ্য বিবেচিত হবে।
নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও চাঁদপুর টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য মোহাম্মদ ইব্রাহীম, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) ও বোর্ড সদস্য পিয়াস বসাক, চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, হাজীগঞ্জ সার্কেলের মুকুর চাকমা, মতলব সার্কেলের মো. খায়রুল কবীর, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।



