
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক, সংগঠক ও ব্যবসায়ী মরহুম মাসুদুর রহমান শিপু তালুকদারের পঞ্চম মৃত্যুবার্ষিকী শুক্রবার (১৭ জুলাই) পালিত হবে।
এ উপলক্ষে বাদ আসর চাঁদপুর শহরের গনি আদর্শ উচ্চ বিদ্যালয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হবে।
মরহুমের বড় ছেলে দিগন্ত তালুকদার পরিবারের পক্ষ থেকে মিলাদ, দোয়া মাহফিল ও শোকসভায় মরহুমের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং গুণগ্রাহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, মরহুম মাসুদুর রহমান শিপু তালুকদার চাঁদপুরের অন্যতম নাট্যসংগঠন নটমঞ্চের সভাপতি, কালের কণ্ঠ শুভসংঘ চাঁদপুর শাখার সভাপতি, চাঁদপুর বিতর্ক ফাউন্ডেশনের এলিট সদস্য এবং শিশু থিয়েটারের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সংগঠন পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
মরহুম মাসুদুর রহমান শিপু তালুকদার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।



