সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান সরকারি সফরে চীনে

অনলাইন ডেস্ক:
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে চীন গেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের অংশ হিসেবে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারে মতবিনিময় করবেন।

সফরটি দুই দেশের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই অনুষ্ঠিত হচ্ছে বলে জানায় আইএসপিআর।

বিজ্ঞাপন

Recommended For You