
বাংলা রিডার ডেস্ক
শারদীয় দুর্গাপূজার নবমী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচর উপজেলার ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা শেয়ার করেন।
পরিদর্শিত মণ্ডপগুলো হলো—২নং আলগী দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর দুর্গা দেবী মন্দির,৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর জগন্নাথ মন্দির, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা হাই স্কুল রাধা গোবিন্দ মন্দির, ৬নং চরভৈরবী ইউনিয়নের পাড়া বগুলা মজুমদার বাড়ীর দুর্গা মন্দির, দক্ষিণ চরভৈরবী গৌর নিতাই মন্দির, উত্তর চরভৈরবী হরিচাঁন ঠাকুর মন্দির।
পরিদর্শনকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের জানাই শারদীয় শুভেচ্ছা। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এই পরিদর্শন করছি, যেন আপনারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”
তিনি বলেন,“এক সময় আমরা বলতাম ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’। এখন বলছি—‘হিন্দু-মুসলিম ভাই ভাই, আমরা সবাই বাঙালি’। আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশনায়ক তারেক রহমানের সুস্থভাবে দেশ পরিচালনার জন্য আশীর্বাদ করবেন।”
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম,সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতোয়াল,জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, স্থানীয় পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শেখ ফরিদ আহমেদ মানিকের এই সফর হাইমচরে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেয়, এমনটাই জানিয়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা।



