চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ ইন্টার্ন চিকিৎসককে সংবর্ধনা

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ জন ইন্টার্ন চিকিৎসককে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখা।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এই সংবর্ধনা ও আলোচনা সভায় কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ডা. এস এম সহিদ উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জি এম শাহীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরী, সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সালেহ আহমেদ, সাবেক উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) ডা. জাহাঙ্গীর আলম, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হারুনুর রশিদ, লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন ডা. এম জি ফারুক ভূঁইয়া, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, জেলা বিএমএ সভাপতি ডা. মো. নুরুল হুদা, চিকিৎসক ডা. এম এ গফুর, সরকারি হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. নুরে আলম মজুমদার ও ড্যাব নেতা ডা. সৈয়দ আহমেদ কাজল।

অনুষ্ঠানে বিসিএসে উত্তীর্ণ ডা. মুহাম্মদ তাসনিমুল হাসান ও ডা. মো. শাহরিয়ার হক মজুমদার নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি সংবর্ধিত চিকিৎসকরাও আবেগঘন বক্তব্যে তাদের প্রশিক্ষণজীবনের অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জেলা অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ জন ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানটি ছিল নবীন চিকিৎসকদের উৎসাহিত করার পাশাপাশি চাঁদপুর মেডিকেল কলেজের একটি মাইলফলক মুহূর্তকে স্মরণীয় করে রাখার একটি প্রয়াস।

বিজ্ঞাপন

Recommended For You