সরকারের ইতিবাচক কাজের পাশাপাশি গঠনমূলক সমালোচনাও তুলে ধরুন: প্রধানমন্ত্রী

বাংলা রিডার ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের উদ্দেশে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি গঠনমূলক সমালোচনাও দায়িত্বশীলভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, সরকারের ভালো উদ্যোগগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হলে সাধারণ মানুষ সেসব কার্যক্রম সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সম্পাদকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বৈঠকে আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

Recommended For You