
বাংলা রিডার ডেস্ক
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০২৫ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত প্রতিবেদন জমা দিতে হবে সব দলকে।
নির্বাচন কমিশন জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর তাদের আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে দাখিল করতে হয়। সেই বিধান অনুসারেই ২০২৫ সালের আর্থিক হিসাব জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৭ জুলাই) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ৩১ জুলাই শুক্রবার।
এক্ষেত্রে পরবর্তী প্রথম কার্যদিবস পর্যন্ত সময় পাবে দলগুলো। আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের তথ্য দিতে হয়।
নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দলগুলোকে আইনের বিষয়টি উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ৫৯টি দলকেই হিসাব দিতে হবে।



