রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলা রিডার ডেস্ক
চীন সফর শেষে দেশে ফিরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (এসবিপি, ওএসপি, এসজিপি, এনডিইউ, পিএসসি, এমফিল)।

সাক্ষাৎকালে তিনি সম্প্রতি অনুষ্ঠিত চীন সফরের অভিজ্ঞতা, অর্জন এবং উভয় দেশের সামরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কেন্দ্র করে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটেও সাক্ষাতে কিছু আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এদিকে, দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল গুলশানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের ব্যক্তিগত বাসভবনেও সেনাপ্রধান সাক্ষাৎ করেন। যদিও এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

Recommended For You