চাঁদপুরসহ ১৭ জেলায় নির্বাচনি সফরে যাচ্ছেন তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৭ জেলায় নির্বাচনি সফরে যাচ্ছেন। দলীয় সূত্র জানায়, আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে তার সফর শুরু হবে। ঢাকার বাইরে এটিই হবে তার প্রথম সফর।

সফরের ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজার, শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কোট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী ও নারায়ণগঞ্জ হয়ে ২৩ জানুয়ারি ঢাকায় ফিরবেন।

এরপর ২৪ জানুয়ারি তিনি চট্টগ্রাম হয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা সফর করে ঢাকায় ফিরে আসবেন। আগামী ২৬ জানুয়ারি বরিশালের বেস পার্কে বিভাগের সব জেলার নেতাকর্মীদের নিয়ে সমাবেশ বা পথসভায় অংশ নেবেন তিনি। পরে মাদারীপুরের মোস্তাফাপুর মাঠ, ফরিদপুরের ভাঙ্গা, মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জ হয়ে আবার ঢাকায় ফিরবেন।

দলীয় সূত্র জানায়, এই সফরে তারেক রহমান জনগণ ও দলীয় প্রার্থীদের সামনে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরবেন।

বিজ্ঞাপন

Recommended For You