
বাংলা রিডার ডেস্ক
আসছে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে এশিয়া কাপ ২০২৫-এর। এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৮টি দল, দুই গ্রুপে ভাগ হয়ে।
গ্রুপ বিভাজন:
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, ওমান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং
প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ২০২৩ সালে তারা ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল।
এখন পর্যন্ত ছয়টি দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। শ্রীলঙ্কা ও স্বাগতিক আমিরাতের দল এখনো প্রকাশ হয়নি। চলুন দেখে নিই ঘোষিত স্কোয়াডগুলো:
বাংলাদেশ
অধিনায়ক: লিটন দাস
স্কোয়াড: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
স্ট্যান্ডবাই: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।
ভারত
অধিনায়ক: সূর্যকুমার যাদব
স্কোয়াড: শুবমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হার্শিত রানা, রিঙ্কু সিং।
রিজার্ভ: প্রসিধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সোয়াল।
পাকিস্তান
অধিনায়ক: সালমান আলী আগা
স্কোয়াড: আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
আফগানিস্তান
অধিনায়ক: রশিদ খান
স্কোয়াড: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দরবিশ রাসুলি, সেদিকউল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, আল্লাহ গজনফর, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফরিদ মালিক, ফজলহক ফারুকি, নাভিন উল হক।
রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গেয়ালিয়া খারোতি, আবদুল্লাহ আহমেদজাই।
ওমান
অধিনায়ক: জতিন্দর সিং
স্কোয়াড: হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওদেদেরা, আমির কলিম, মোহাম্মেদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশত, করন সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলী শাহ, ফয়সাল শাহ, মুহাম্মেদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব।
হংকং
অধিনায়ক: ইয়াসিম মুর্তজা
স্কোয়াড: বাবর হায়াত, জিশান আলী, নিয়াজাকাত খান, নসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, অংশুমান রাঠ, কালহান চাল্লু, আয়ুশ শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান, কিঞ্চিত শাহ, আদিল মাহমুদ, হারুন মোহাম্মদ আরশাদ, আলী হাসান, শহিদ ওয়াসিফ, গজনফর মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ, আনাস খান, এহসান খান।
এখন শুধু অপেক্ষা শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াড ঘোষণার। এরপরই পূর্ণতা পাবে এশিয়া কাপ ২০২৫-এর দলীয় চিত্র।



