দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

বাংলা রিডার ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূজাকে কেন্দ্র করে কেনাকাটায় ক্রেতাদের সুবিধা এবং ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময় পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানগুলোতে বেচাকেনা চলবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সোমবার (৫ অক্টোবর) সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি (বেলা ১১টা হতে রাত ৮টা পর্যন্ত) বহাল থাকবে।

বিজ্ঞাপন

Recommended For You