
বাংলা রিডার ডেস্ক
দেশের সাতটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে ছয়জন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
নতুন এসপি নিয়োগ পাওয়া জেলাগুলো হচ্ছে ; বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল, নাটোর
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসব নিয়োগ ও বদলিকে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।


