চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মনোনয়নপত্র সংগ্রহ

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর-৩ (সদর–হাইমচর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসাইন, হাইমচর জামায়াতের সেক্রেটারি মো. জসিম উদ্দিন, সদর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জুবাইর হোসাইন খান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান সবুজসহ চাঁদপুর-৩ আসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন, “চাঁদপুর-৩ আসনের জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”

মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

Recommended For You