
বাংলা রিডার ডেস্ক
দেশের ছয়টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার, ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে তিনজনকে নতুন করে নিয়োগ এবং তিনজনকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন: পটুয়াখালীতে: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শাহিন হোসেন চৌধুরী, মেহেরপুর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ যেআবদুল ছালাম, নেত্রকোনায়: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
বদলি হওয়া ডিসিরা হলেন: কুষ্টিয়ায়: পটুয়াখালীর বর্তমান ডিসি আবু হাসনাত মোহামদ আরেফিন, কুড়িগ্রামে: মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজ, খুলনায়: কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত দায়িত্বভার গ্রহণ করবেন। জেলা প্রশাসকদের এ রদবদল প্রশাসনিক কার্যক্রমে গতি ও কার্যকারিতা বাড়াতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।



