বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ — চার বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

বাংলা রিডার ডেস্ক
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

শুক্রবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি (নং-০৬) অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

দুপুর ১২টার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৪০ কিমি, কক্সবাজার থেকে ১৮৮৫ কিমি, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমির মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ায় ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী সাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

Recommended For You