মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ

বাংলা রিডার ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট মাঝরাতের ভূমিকম্পে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

ভূকম্পন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, টেকনাফ এলাকায় ঝাঁকুনি খুবই ক্ষীণ ছিল, ফলে অধিকাংশ মানুষ কম্পনটি অনুভব করতে পারেননি।

যদিও ভলকানো ডিসকভারি ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা নির্দিষ্ট করতে পারেনি, ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে—কম্পনটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে ঘটেছিল।

এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে—যা সাম্প্রতিক বছরের মধ্যে অন্যতম তীব্র কম্পন। সেই সময় ভয়াবহ কাঁপুনিতে অনেক মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, আগে কখনও এমন তীব্র কম্পন অনুভব করেননি।

ভূমিকম্প শুরু হতেই শহরের বিভিন্ন বহুতল ভবন থেকে লোকজন দ্রুত নিচে নেমে আসে। বাসাবাড়ি, অফিস, শপিং সেন্টার—সব জায়গাতেই মুহূর্তে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

নরসিংদী এলাকায় উৎপত্তি হওয়া সেই ভূমিকম্পে দেশজুড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং কয়েকশ মানুষ আহত হন।

বিজ্ঞাপন

Recommended For You