নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা 

বাংলা রিডার ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে, নিউইয়র্ক সময় মঙ্গলবার রাত ১১টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

৯ দিনের সফরে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে যান অধ্যাপক ইউনূস। সফরে তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকেই প্রতিনিধি দলে যোগ দেন।

সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। পাশাপাশি তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্ট ও কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

Recommended For You