
বাংলা রিডার ডেস্ক
ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়।
এর আগে সাকিবের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)সহ বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য চেয়ে চিঠি পাঠায় দুদক।
চলতি বছরের জুন মাসে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অভিযোগে সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় শেয়ারবাজার থেকে প্রায় ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
নতুন তদন্ত কর্মকর্তা এবার সেই মামলার পাশাপাশি সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের বিষয়গুলোও খতিয়ে দেখবেন।


