চাঁদপুরে কৃষি ব্যাংক শাখা স্থানান্তরের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখা স্থানান্তরের উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে স্থানীয় জনতা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৮ সাল থেকে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে কৃষি ব্যাংকটি কার্যক্রম চালিয়ে আসছে। দীর্ঘ ৩৮ বছরে ব্যাংকটি সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছে। এমনকি বিদ্যালয় কর্তৃপক্ষের অর্থায়নে ব্যাংকের জন্য একটি নতুন ভবন পর্যন্ত নির্মাণ করা হয়েছে।

তবে সম্প্রতি কিছু মহল শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে বক্তারা জানান, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।

‘বাংলাদেশ কৃষি ব্যাংক নাউরী বাজার শাখা স্থানান্তর প্রতিরোধ কমিটি’-র নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ব্যাংকের শাখা নাউরী বাজারেই থাকবে। কেউ অতি উৎসাহী হয়ে অন্যত্র নিতে চাইলে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।”

তারা জানান, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, চাঁদপুর জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বক্তব্য দেন যারা: মোবারক হোসেন – আহ্বায়ক, প্রতিরোধ কমিটি, কামাল হোসেন – সদস্য সচিব, শাহাবুদ্দীন ভূঁইয়া – সদস্য, খন্দকার রেজওয়ান – সদস্য।

স্থানীয়দের দাবি, নাউরী বাজার এলাকার কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের ব্যাংকিং সেবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই শাখা। তাই এটি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এলাকার স্বার্থের পরিপন্থী।

বিজ্ঞাপন

Recommended For You