সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

বাংলা রিডার ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশানের বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে তার গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সূত্রটি জানায়, এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯, বাসা নম্বর ১৩ থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে।

পরে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

Recommended For You