মেসির শেষ ম্যাচে আর্জেন্টিনার একাদশে কারা থাকছেন?

বাংলা রিডার ডেস্ক
ফিফা আন্তর্জাতিক বিরতির শেষ প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় মাঠে গড়াবে ম্যাচটি। বিশ্বকাপের আগে এই ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের আগ্রহের অন্যতম কারণ লিওনেল মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ।

মেসিকে সামনে রেখেই শক্তিশালী একাদশ সাজানোর প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে চূড়ান্ত একাদশ ঘোষণা না হওয়ায় কারা শুরু থেকে মাঠে নামবেন, তা নিয়ে চলছে আলোচনা।

আলবিসেলেস্তেদের জার্সিতে এটাই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ ম্যাচ। তাই তাকে ঘিরে বিশেষ এই ম্যাচে ২০১৮ সাল থেকে মেসির সঙ্গে খেলা দলের মূল খেলোয়াড়দের নিয়েই একাদশ সাজাতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

আগামীকাল আরও একটি অনুশীলন সেশন রয়েছে আর্জেন্টিনার। তবে এখন পর্যন্ত পাওয়া ইঙ্গিত বলছে, বিশ্বকাপ বাছাইপর্বের দুই চক্রে নিয়মিত খেলা বেশ কয়েকজনকে নিয়েই বেনিনের বিপক্ষে শুরুর একাদশ সাজাবেন স্কালোনি।

দলে থাকবেন একাধিক বিশ্বকাপজয়ী ও বিশ্বকাপের ফাইনাল খেলা খেলোয়াড়।
গোলবারে থাকবেন এমিলিয়ানো মার্তিনেস।

রক্ষণে সেন্টারব্যাক হিসেবে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেসকে দেখা যেতে পারে।
বাঁ প্রান্তের রক্ষণে অবশ্য অনিশ্চয়তা রয়েছে। চোটের কারণে আগের দুই প্রীতি ম্যাচে খেলতে পারেননি নিকোলাস তাগলিয়াফিকো। শেষ পর্যন্ত তিনি ফিট হয়ে উঠলে তাকেই দেখা যেতে পারে এই পজিশনে। না হলে ফাকুন্দো মেদিনা খেলবেন। বুরকিনা ফাসোর বিপক্ষে এই পজিশনে খেলেছিলেন মেদিনা।

ডান প্রান্তে আগুস্তিন গিয়াইয়ের খেলার সম্ভাবনাই বেশি। নাহুয়েল মোলিনা নিষেধাজ্ঞার কারণে নেই। অন্যদিকে গনসালো মন্তিয়েলও দলে ডাক পাননি।

মাঝমাঠে থাকছে বিশেষ এক প্রত্যাবর্তন। আগের ম্যাচগুলোতে দলে না থাকা রদ্রিগো দে পল ফিরছেন একাদশে। আর্জেন্টিনার হয়ে মেসির সঙ্গে শেষবারের মতো মাঠে নামতে পারেন তিনি। তার সঙ্গে মাঝমাঠে থাকবেন এনসো ফার্নান্দেস ও আলেক্সিস মাক আলিস্তার।

আক্রমণভাগে নেতৃত্ব দেবেন মেসি। তার সঙ্গে লাওতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসের খেলার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মেসির সঙ্গে আক্রমণভাগে থাকবেন দলের আরও দুই তারকা ফরোয়ার্ড।

এমিলিয়ানো মার্তিনেস (গোলকিপার); আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো অথবা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তার; লিওনেল মেসি, লাওতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস।

বিজ্ঞাপন

Recommended For You